ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াড
উজবেকস্তানের সমরকন্দ শহরে অনুষ্ঠানরত ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ৪-০ গেম পয়েন্টে সিরিয়াকে পরাজিত করেছে।
গতকাল (সোমবার) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে সিরিয়ার ফিদে মাস্টার চেখ আদম খেদর আরাম, ফিদে মাস্টার ফান্ডি মাজেন, বরক রোদি ও আন্তর্জাতিক মাস্টার আলজাইম তালালকে পরাজিত করেন।
অপরদিকে বাংলাদেশের মহিলা দল ষষ্ঠ রাউন্ডের খেলায় শক্তিশালী ক্রোয়েশিয়ার মহিলা দলের কাছে ১-৩ গেম পয়েন্টে হেরে গেছে। মহিলা দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে ক্রোয়েশিয়ার মহিলা ফিদে মাস্টার ইভেকোভিচ তিহানা ও মহিলা আন্তর্জাতিক মাস্টার সারিচ ক্রিস্টিনার সাথে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সভিতান এনা ও মহিলা ফিদে মাস্টার জাগোরাচ লারার কাছে হেরে যান।
আরও পড়ুনওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ খেলায় ৮ পয়েন্ট ও মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৬ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছে। আজ (মঙ্গলবার) খেলার বিরতি-দিন। আগামীকাল (বুধবার) সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ জর্জিয়ার সাথে ও মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল হংকংয়ের মহিলা দলের সাথে খেলবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচীর আওতায় উজবেকস্তানের সমরকন্দে অনুষ্ঠারত ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
মন্তব্য করুন

_medium_1790080852.jpg)







