ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৪ পিএম

নওগাঁয় পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁয় পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল ইসলাম (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিদুল ইসলাম উপজেলার ছাতড়া নিস্তানী পাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার পর থেকে মহিদুল নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের সদস্য ও স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয় লোকজন ছাতড়া গরুহাটের পূর্ব পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক নেতা রিমান্ডে

বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বিশেষ জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

বগুড়া রেল স্টেশন এলাকায় অভিযান চালালো রেলওয়ে পুলিশ

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য ইমরানের, ব্যবস্থা নেবে বিসিবি