ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০১ পিএম

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাদে পড়ে যায়। 

আরও পড়ুন

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

এশিয়ান গেমসে ডোপিংয়ে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা 

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী