ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২১ পিএম

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

নিহতের পরনে নীল রঙের টিশার্ট ও চেক লুঙ্গি ছিল।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনের উত্তর পাশে রেললাইনে ওই বৃদ্ধের লাশ পড়েছিল। এসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবির উপাচার্যের সাক্ষাৎ

জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

রেলস্টেশনে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

২ রানে জাপানকে হারিয়ে অঘটন এড়াল ভারত

ওটিটিতে আসছে অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’