মুন্সীগঞ্জে শটগান ও তাজা কার্তুজ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার বাঘমোড়া-চিনারখোলা ছত্রভোগ পূর্ব মৌড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুনতিনি জানান, অবৈধ অস্ত্রের মজুত, পরিবহন ও ব্যবহার প্রতিরোধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789981501.jpg)
_medium_1789977833.jpg)

_medium_1789975310.jpg)
_medium_1789973472.jpg)
_original_1789018053_original_1789446627_original_1789534493_original_1789796238_original_1789879740_medium_1789972098.jpg)
_medium_1789981767.jpg)