ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১২ পিএম

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি বহুতল মার্কেট ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
 
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরান থানা এলাকায় সামাদ প্লাজায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হচ্ছেন, জেলার হোসেনপুর উপজেলার রামপুর এলাকার মো. সাব্বির (৩০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আসাদুল (৩৫)। 

পুলিশ জানায়, ৫ তলা ওই মার্কেটের ওপরে নির্মাণ কাজ চলছিল। দুপুর ১২টার দিকে সামনের দিক দিয়ে লোহার রড ওপরে তুলছিলেন কয়েক শ্রমিক। এক পর্যায়ে চতুর্থ তলার বারান্দা সংলগ্ন পিডিবির সঞ্চালন লাইনের স্পর্শে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনে আটকে থাকা দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
 
কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোয় যে কষ্ট হবে, তার জন্য দুঃখ প্রকাশ করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

নিজ দেশের সব নাগরিককে ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

বগুড়ায় মহিলা বাস সার্ভিস চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী