ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫১ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

মফস্বল ডেস্ক : ঢাকার আশুলিয়া থানা এলাকায় একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পযন্ত সাতজনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

অভিনয় আর পুরস্কার নিয়ে সুচরিতার ভাবনা

রাজধানীতে ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৩

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩