গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
মফস্বল ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় ঢুকে বুকে ছুরিকাঘাত করে এক নারীকে হত্যা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া থাকতেন সানজিদা আক্তার। একপর্যায়ে সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন এবং তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
আরও পড়ুনগাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

_medium_1789895013.jpg)
_medium_1789894749.jpg)
_medium_1789891628.jpg)
_medium_1789890764.jpg)
_medium_1789889282.jpg)
_medium_1789888608.jpg)
_medium_1789895321.jpg)
_original_1789018053_original_1789446627_original_1789534493_original_1789796238_medium_1789879740.jpg)