ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৩ পিএম

রাজধানীর পল্লবীতে বাসে আগুন

রাজধানীর পল্লবীতে বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। 

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার থেকে সাড়ে ৭টার মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর পল্লবীতে বাসে আগুন

আইফোনের জন্য লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের বিপক্ষে একতরফা জয় ভারতের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সাত শর্ত ইরানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার