ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ পিএম

৩৩ মাস পর ভারতে কারামুক্ত তিন বাংলাদেশি দেশে ফিরলেন

৩৩ মাস পর ভারতে কারামুক্ত তিন বাংলাদেশি দেশে ফিরলেন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা তিনজন হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

ওসি আজিম উদ্দিন বলেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ মাস পর ভারতে কারামুক্ত তিন বাংলাদেশি দেশে ফিরলেন

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ আবু বক্কর আটক

নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে : আব্দুল মহিত এমপি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা আদেশ জারি

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : হাফিজার সভাপতি, হাসান সম্পাদক