ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ পিএম

নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : পত্নীতলা উপজেলার মধইল রাউতাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মধইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে এ ঘটনা ঘটে। মৃত সাফিন ওই গ্রামের সোহাগের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাফিন তার মায়ের সাথে বাড়ির কাছের শিয়াল দিঘি পুকুরের পাশে ছিল। এসময় তার মা পুকুরের পাড়ে বসে তরকারি কাটছিলেন। পুকুরে কয়েকজন গোসলও করছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

একপর্যায়ে গ্রামবাসীর সহায়তায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর ১টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে : আব্দুল মহিত এমপি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা আদেশ জারি

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : হাফিজার সভাপতি, হাসান সম্পাদক

আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ুন, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার ৩