ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১০ পিএম

নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ির অদূরেই ছিনতাই

নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ির অদূরেই ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ি থেকে মাত্র ৫শ’ গজ দূরেই নাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক এবং কাপড় ব্যবসায়ী আবু রায়হানকে মারধর করে প্রায় ৪৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদূরে এ ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমী মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আবু রায়হান রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা।

নাহিদুল ইসলাম জানান, তিনি এবং তার একজন সাবেক ছাত্র ব্যবসায়ী আবু রায়হান নওগাঁ থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় একটি অটোরিকশাযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্স থেকে মাত্র ৫শ’ গজ দক্ষিণে পৌঁছলে ৬-৭জন মুখোশধারী ছিনতাইকারী তাদের পথরোধ করে।

আরও পড়ুন

এরপর হাসুয়া, লোহার রড দিয়ে মারধর করে তাদের কাছে থাকা প্রায় ৪৩হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। রাণীনগর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, এঘটনা জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ির অদূরেই ছিনতাই

৭ বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু

মাতৃত্বের আনন্দে সামান্থা, নতুন অধ্যায় ঘিরে উদযাপন

বগুড়ার শেরপুরে ৫ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা আর চলবে না : শিক্ষামন্ত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও, কনটেস্ট কোচিং সেন্টার সিলগালা