ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টায়  তিনমাথা এলাকায় উপজেলা মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা আক্তার শীতল, বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য নজরুল, দেলোয়ার, বাচ্চু, সোবাহান ও সেলিম প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেলোয়ার ও সনির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমকিউএ (MQA) প্রধান ও বিএসি (BAC)-এর নেতৃত্বের অংশগ্রহণে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন বিষয়ক আলোচনা 

প্রথমবার ধারাবাহিক নাটকে কোয়েল মল্লিক

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে নির্মাণাধীন স্কুল ভবনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু