ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৭ পিএম

প্রথমবার ধারাবাহিক নাটকে কোয়েল মল্লিক

প্রথমবার ধারাবাহিক নাটকে কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে সিনেমায় এসে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমা করছেন তিনি। তবে কখনো টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করা হয়নি তার।

তবে এত দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশনের ধারাবাহিক নাটকে কখনো দেখা যায়নি তাকে। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

জীবনের ৪৪ বছরে এসে প্রথমবার ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন কোয়েল। এমনটাই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় সিরিয়ালের আদলে বাংলায় নির্মিত হতে যাচ্ছে নতুন একটি ধারাবাহিক। সেখানেই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

তবে এখনো ধারাবাহিকটির নাম কিংবা পরিচালকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে প্রচারিত হতে পারে এটি।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

আরও পড়ুন

এর আগে টেলিভিশনের পর্দায় অবশ্য একাধিকবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ‘কথা ও কাহিনী’ শিরোনামের একটি টক শো উপস্থাপনাও করেছেন। তবে ধারাবাহিক নাটকে অভিনয় এবারই প্রথম।

২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কোয়েলের। এরপর ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন কোয়েল। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি। তবে সর্বশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর মাস দুয়েকের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমকিউএ (MQA) প্রধান ও বিএসি (BAC)-এর নেতৃত্বের অংশগ্রহণে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন বিষয়ক আলোচনা 

প্রথমবার ধারাবাহিক নাটকে কোয়েল মল্লিক

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে নির্মাণাধীন স্কুল ভবনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু