ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৯ পিএম

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে অমিত সরকার (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ ভেসে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নৌকায় চড়ার সময় একপর্যায়ে মগড়া নদীতে পড়ে যায় অমিত। এরপর স্বজন ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাজুর গ্রামের সামনে নদীতে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা থানায় খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অমিত সোনাজুর গ্রামের প্রণয় সরকারের ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

টঙ্গীতে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

বগুড়ায় মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ