ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১২ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফিরছে বাংলাদেশে। ঘরের মাঠে বসতে যাওয়া ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। 

আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা এই লড়াই। একই দিনে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটানের।

গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালের পূর্ণাঙ্গ খসড়া সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সূচি অনুযায়ী, বাংলাদেশের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে। 

এক নজরে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের সময়সূচি:

৫ নভেম্বর (বৃহস্পতিবার):
পাকিস্তান বনাম ভারত (বিকেল ৩:৩০ মি.)
ভুটান বনাম বাংলাদেশ (রাত ৮:০০ মি.)

৮ নভেম্বর (রবিবার):
মালদ্বীপ বনাম পাকিস্তান (বিকেল ৩:৩০ মি.)
শ্রীলঙ্কা বনাম ভুটান (রাত ৮:০০ মি.)

আরও পড়ুন

১১ নভেম্বর (বুধবার):
ভারত বনাম মালদ্বীপ (বিকেল ৩:৩০ মি.)
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (রাত ৮:০০ মি.)

১৪ নভেম্বর (শনিবার - সেমিফাইনাল):
প্রথম সেমিফাইনাল: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স-আপ (বিকেল ৩:০০ মি.)
দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স-আপ (রাত ৮:৩০ মি.)

১৭ নভেম্বর (মঙ্গলবার - ফাইনাল):
ফাইনাল: প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী (রাত ৮:০০ মি.)

তবে প্রকাশিত সূচিতে জানানো হয়েছে, নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়া সাপেক্ষে নতুন করে সংশোধিত ও চূড়ান্ত ফিকশ্চার প্রকাশ করা হতে পারে।


সেক্ষেত্রে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কাদেরসহ ৭ জনের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট : শান্ত 

মৃত্যুদণ্ডের রায়ের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই: জাহেদ উর রহমান

কাদেরসহ পাঁচ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ