আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট : শান্ত
স্পোর্টস ডেস্ক : চলতি বছরে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এই টুর্নামেন্টকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া বিপিএল নিয়ে নিজের আলাদা রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি।
বিপিএল খেলার কারণে উদীয়মান অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন শান্ত। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতা ও টুর্নামেন্টটির গুরুত্ব নিয়ে কথা বলেন শান্ত।
জাতীয় দলের টেস্ট অধিনায়ক বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।’
আরও পড়ুনশান্ত আরও বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’
মন্তব্য করুন

_medium_1789453011.jpg)
_medium_1789451880.jpg)

_medium_1789378903.jpg)
_medium_1789375461.jpg)
_medium_1789371604.jpg)
_medium_1789461255.jpg)
_medium_1789460514.jpg)
_medium_1789459960.jpg)