ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৫ পিএম

বগুড়ার আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির অভিষেক

বগুড়ার আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির অভিষেক

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠনঠনিয়া বাসটার্মিনালে অনুষ্ঠিত হয়। আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ইমরান হোসেন সুলতান, সহ-সভাপতি আব্দুল মান্নান শামীম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জ্বল, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ আলী লয়া, সমাজকল্যাণ সম্পাদক লুৎফর রহমান পচা, ধর্মীয় সম্পাদক সামছুল আলম।

আরও পড়ুন

অনুষ্ঠানে আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির সকল নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির অভিষেক

দুই সিনেমার কাজ শেষ করলেন এলিনা শাম্মী

রাজশাহীতে তাজা লাইভ বেকারির ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে ২টি তেল নিস্কাশন যন্ত্র প্রদান

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ