কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সাফিউল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট মিস্ত্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাফিউল্লাহ ওই এলাকার হৃদয় মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন সদস্য আব্দুস ছামাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাফিউল্লাহ বাড়ির উঠানে খেলছিল। এসময় তার মা শারমিন বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আরও পড়ুনএ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
মন্তব্য করুন









