ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৪ পিএম

শিক্ষকরা হলেন জাতির ভবিষ্যৎ : মোশারফ হোসেন এম’পি

শিক্ষকরা হলেন জাতির ভবিষ্যৎ : মোশারফ হোসেন এম’পি 

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি ও জেলা  বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন বলেছেন,একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা, আর শিক্ষকরা হলেন জাতির ভবিষ্যৎ।

শুধু তাই নয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি মাধ্যমিক শিক্ষা কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষকদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাদের আরও আন্তরিক হবার আহ্বান জানান।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলার কাহালু উপজেলা সদরে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব বেলাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।

আরও পড়ুন

আরও উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো: আাব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন প্রমুখ। এছাড়া মো: মোশারফ হোসেন দ্বিতীয় বারের মতো কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নগদ অনুদান প্রদান করা হয়।

অপর দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে কাহালু উপজেলার বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাহিনুর আলম শাহীনকে সভাপতি, কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক এবং ডাক্তার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকরা হলেন জাতির ভবিষ্যৎ : মোশারফ হোসেন এম’পি

বগুড়ার শেরপুরে শিশু রাজু হত্যা রহস্য উম্মোচন, পুরস্কৃত হলেন ইন্সপেক্টর জয়নুল

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের

নওগাঁর মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে পারু

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট