ময়মনসিংহ মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ভবনটির ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে আগুনের বিষয়টি জানাজানি হয়।
আগুনের খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।
প্রত্যক্ষদর্শী নুরে আলম জানান, সন্ধ্যার আগে হঠাৎ নতুন ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে হাসপাতালের আনসার সদস্যসহ কর্মীরা আগুন নেভাতে ছুটে যান।
আরও পড়ুনএ সময় আগুন লাগা ওয়ার্ডগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের স্বজনরা তাদের নিরাপদে নিচে নামিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস কর্মী এরশাদ উল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে আগুনে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলামকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







