ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন তার নানার সঙ্গে বরিশালে যাওয়ার জন্য মহাসড়কের পাশে বাসের অপেক্ষায় ছিল। এ সময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৩৫) সেখানে এলে তাঁরা বাসটি থামানোর সংকেত দেন। বাসটি থামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের ওপর উঠে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য ‘আয়কর রিটার্ন দাখিলের নির্দেশিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি 

আসিফের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত নয়: দুদক

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক