ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৩ পিএম

বগুড়া জেলা ও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মো. ইব্রাহীম আলী

বগুড়া জেলা ও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মো. ইব্রাহীম আলী

স্টাফ রিপোর্টার : অপরাধ দমন, আইনশৃংখলা রক্ষা, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্য বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী। এছাড়া এর আগে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জে ৭১টি থানার মধ্যেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত হন।

পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যলোচনা সভায় আগস্ট মাসের কর্মমূল্যয়ানে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম আলীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।

আরও পড়ুন

অপরাধ দমন, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জন নিরাপত্তা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য সদর থানার ওসি মো. ইব্রাহীম আলীকে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এদিকে, এর আগে জুলাই মাসে কর্ম মূল্যায়নে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন  বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা ও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মো. ইব্রাহীম আলী

সূর্যের আলোতেই রাস্তায় চলবে ‘সানকার’

বগুড়ায় ৭২৪২ হাজার কোটি টাকার রবি শস্য উৎপাদনের লক্ষ্য

৩৯ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, এসএসসি পাসেও আবেদন

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩