হবিগঞ্জে জমির আগাছা পরিষ্কার করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওরে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাঁদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া আহত হন। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুনবানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1789377792.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_original_1788779335_original_1789037453_medium_1789371330.jpg)
_medium_1789371218.jpg)
_medium_1789383747.jpg)

_medium_1789378533.jpg)