ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৪ পিএম

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকাস্থ দু’টি বেকারিতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কিকরণ এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা, কারখানার ভিতরে টয়লেটের ব্যবহারসহ নানা অপরাধে আল-মদিনা বেকারিকে ২০ হাজার এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শেরপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে ২টি তেল নিস্কাশন যন্ত্র প্রদান

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি

হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু