ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৫ পিএম

বগুড়ার সাতমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা

বগুড়ার সাতমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা

শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের সাতমাথা ও আশেপাশের এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু অভিযানে নেতৃত্ব দেন। এসময় র‌্যাব, পুলিশ ও বগুড়া সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকবৃন্দ অংশ নেন।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল সাতমাথায় অভিযানে কাপড় ও ফলের ভ্যান মালিকদের জরিমানা করা হয়। যানজট নিরসনে সড়কের জায়গা দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় স্থানীয় সরকার আইনে ভ্রাম্যমাণ আদালত মামলা করেন।

এছাড়াও সড়ক দখল করে রাখায় ১টি ফলের ভ্যান জব্দ করা হয়। স্থানীয় সরকার আইনের আওতায় ৮টি মামলায় মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই তথ্যসমূহ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এছাড়াও, সড়ক দখল করে মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি, যান চলাচলে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে মালিকদের ৬টি সড়ক ও পরিবহন আইনে মামলা করে বগুড়া সদর ট্রাফিক বিভাগ। ১টি মোটরসাইকেলের  মালিক না পাওয়ায় আটক করে বগুড়া সদর ট্রাফিক ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর ট্রাফিক প্রধান মোঃ সালেকুজ্জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাতমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তদের দেওয়া কীটনাশকে মারা গেল ২০টি বাড়ন্ত তালগাছ

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ জাহাজের

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: এনামুল হক

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ স্ত্রী গ্রেফতার, পলাতক স্বামীর বিরুদ্ধে ১৫ মামলা