সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার ১
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখার নামে চালকদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি ফিরোজ উদ্দিন (৪৫) চান্দাইকোনা বাজার এলাকার তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএবিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের নামে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








