ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৬ পিএম

বগুড়ার সারিয়াকান্দির যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার কাজলা ইউনিয়নে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া নামক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করছিল কিছু অসৎ বালু ব্যবসায়ীরা। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার  কাটমা গ্রামের শমশের শেখের ছেলে ফজলুল শেখকে (৬০) হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলুল শেখের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অসৎ বালু ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগই দুঃখজনক, তিনি যোগ্য ছিলেন না

বগুড়ার আদমদীঘিতে ৬টি পুকুরে অবমুক্ত করা  হয়েছে ২৮৬ কেজি মাছ

আবারও ঢাকার মঞ্চে আসছেন ওটিলিয়া

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন