গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিজ বাড়ি থেকে মীম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিজ বাড়ি থেকে মীম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে ভালবেসে তারিকুল ইসলাম মীমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে মীমকে তরিকুল মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তারিকুল প্রতিবেশী এক নারীকে তার স্ত্রীকে দেখে আসতে বললে তিনি গিয়ে মীমকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর থেকে স্বামী তারিকুল পলাতক রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। পুলিশ জানিয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন