স্পোর্টস ডেস্ক : চীনের ইনার মঙ্গোলিয়ায় অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দারুণ জয়ে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাইলস বোনেটের শিষ্যরা।
চাইনিজ তাইপেকে উড়িয়ে এশিয়া কাপে সপ্তম বাংলাদেশ
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লাল-সবুজের যুবারা।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ফলস্বরূপ নবম মিনিটে দৃষ্টিনন্দন এক ফিল্ড গোল থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহাম্মদ রিফাত।
আরও পড়ুন
বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও বলের দখলে দাপট ছিল বাংলাদেশের। তবে খেলার ধারার বিপরীতে গিয়ে এই কোয়ার্টারের ১৩তম মিনিটে ফের সমতায় ফেরে চাইনিজ তাইপে (২-২)। যদিও এই সমতা এক মিনিটের বেশি স্থায়ী হতে দেননি তায়েব আলী। পরের মিনিটেই পিসি থেকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
শেষ কোয়ার্টারে চাইনিজ তাইপেকে আর ম্যাচেই ফিরতে দেয়নি বাংলাদেশের যুবারা। এই কোয়ার্টারের তৃতীয় মিনিটে মোহাম্মদ রিফাত নিজের দ্বিতীয় গোলটি করলে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়ায় ৪-২। আর ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে আবদুল্লাহর দুর্দান্ত এক ফিল্ড গোলে ৫-২ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় জাইলস বোনেটের দলের।
বাকি সময় নিজেদের রক্ষণ জমাট রেখে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন মোহাম্মদ রিফাত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789215065.jpg)
_medium_1789206147.jpg)
_medium_1789204726.jpg)
_medium_1789201761.jpg)
_medium_1789201260.jpg)
_medium_1789199767.jpg)


