ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৯ পিএম

ককটেল সিনেমায় অভিনয়কে 'ভুল' বললেন সাইফ আলি খান

ককটেল সিনেমায় অভিনয়কে 'ভুল' বললেন সাইফ আলি খান

বিনোদন ডেস্ক:  বলিউড অভিনেতা সাইফ আলি খান তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় ও স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন। তবে পেছনে ফিরে নিজের কিছু কাজ নিয়ে এখন তার উপলব্ধি ভিন্ন। ২০১২ সালে মুক্তি পাওয়া হোমি আদাজানিয়ার ‘ককটেল’ সিনেমায় অভিনয় করাকে এখন ‘ভুল’ বলে মনে করেন এই অভিনেতা। তার ভাষায়, এটি ছিল ‘কিছুটা পশ্চাৎমুখী’ চিত্রনাট্য বেছে নেওয়ার সিদ্ধান্ত।

‘ককটেল’ সিনেমায় সাইফ আলি খানের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। সিনেমাটি সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেন, সিনেমাটিতে অভিনয় করা তার জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, আমি চরিত্রটি করেছিলাম, কারণ আমরা সিনেমাটি প্রযোজনা করছিলাম। এটি ছিল অনিবার্য একটি ভুল। ১০০ শতাংশই এটি ভুল ছিল এবং এটি ছিল কিছুটা পশ্চাৎমুখী চিত্রনাট্য বেছে নেওয়ার সিদ্ধান্ত। তবে অন্যদিকে সিনেমাটি ছিল হালকা, মজার ও বিনোদনধর্মী।

অভিনেতা আরও বলেন, আমি চরিত্রটির জন্য সিনেমাটি করিনি, সিনেমাটি যাতে তৈরি হতে পারে, সে জন্য করেছিলাম। মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন কাজ করে। আমি পুরোপুরি জানতাম, সবচেয়ে আকর্ষণীয় চরিত্রটি ছিল ভেরোনিকার। কিন্তু তারপরও এটি এমন একটি কাজ, যা আপনি করে ফেলেন।

সাইফ আলি খান কথা বলেন ২০১৪ সালে মুক্তি পাওয়া সাজিদ খানের ‘হামশাকালস’ নিয়েও। সিনেমাটিতে নিজের অভিনয়ের প্রসঙ্গে তিনি স্বীকার করেন, তাকে চরিত্রটির জন্য ঠিকভাবে বাছাই করা হয়নি বলে মনে করেন।

আরও পড়ুন

সাইফ বলেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ‘হামশাকাল’-এ আমি ভুল কাস্টিং ছিলাম। কারণ এটি আমার ধরনের সিনেমা নয়। এমন কিছু অভিনেতা ছিলেন, যারা চরিত্রটি দারুণভাবে করতে পারতেন। এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য একধরনের কমিটমেন্ট এবং মানুষকে একটু ভিন্ন মাত্রায় হাসানোর সক্ষমতা প্রয়োজন। সম্ভবত আমি নিজেকে সেভাবে মানিয়ে নিতে রাজি করাতে পারিনি, অথবা সত্যি বলতে আমি এতে যথেষ্ট ভালো ছিলাম না।

সাইফ জানান, পরিচালক সাজিদ খান হয়তো চেয়েছিলেন তিনি চরিত্রটিকে এমনভাবে উপস্থাপন করুন, যা অক্ষয় কুমারের মতো কোনো অভিনেতার ক্ষেত্রে বেশি মানানসই হতো।

এ প্রসঙ্গে তিনি বলেন, সেটিই ছিল ভুল। তবে আমি সিনেমাটির পাশে আছি, সাজিদের পাশেও আছি। আর অবশ্যই আমাদের সবাইকে নিজেদের সিনেমার পাশে থাকতে হয়।

এদিকে সাইফ আলি খানের সর্বশেষ সিনেমা ‘হাইওয়ান’ ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, শ্রিয়া পিলগাঁওকর ও সায়ামি খের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল সিনেমায় অভিনয়কে 'ভুল' বললেন সাইফ আলি খান

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয়: আবদুস সালাম

ব্রিকস সম্মেলনে একতরফা যুদ্ধের নিন্দা জানাল বিশ্ব নেতারা

১০ জনবল নিয়োগ দেবে র‌্যাংগস মটরস, ২০ বছর হলেই আবেদন

অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ