ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ পিএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ের দাবিতে প্রেমিক সিয়ামের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি পূর্বপাড়া গ্রামে প্রেমিক সিয়ামের বাড়িতে সাবিনা ইয়াসমিন নামের ওই গৃহবধূ অবস্থান করেন। এ ঘটনার পর থেকে বাড়িটিতে তালা ঝুলিয়ে দিয়ে প্রেমিক সিয়াম ও তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিনা ইয়াসমিন একই ইউনিয়নের মিনিগাড়ি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাবিনার দাবি, প্রতিবেশী পরিচয় সূত্রে গত প্রায় দুই বছর ধরে তার সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সিয়াম হিন্দা এলাকার আব্দুল লতিবের ছেলে এবং মিনিগাড়ি গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। সম্প্রতি সিয়াম অন্যত্র বিয়ে করার উদ্দেশ্যে কনের বাড়িতে গেছেন-এমন খবর পেয়ে সাবিনা সিয়ামের নানার বাড়িতে এসে অনশনে বসেন।

অনশনরত গৃহবধূ সাবিনা ইয়াসমিন বলেন, বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম আমার সঙ্গে সম্পর্ক করেছে। সে আমার ঘরেও যাতায়াত করত। সিয়াম আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমাকে গ্রহণ না করলে আমি আত্মহত্যা ছাড়া অন্য কোনো পথ পাব না।

আরও পড়ুন

ঘটনাস্থলে দেখা যায়, তালাবদ্ধ ঘরের সামনে সাবিনা ইয়াসমিন তার শিশু সন্তানকে নিয়ে বসে আছেন এবং তাকে ঘিরে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। এদিকে ঘটনা জানাজানির পর থেকে প্রেমিক সিয়ামের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম জানান, বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

দিনাজপুরের খানসামায় দুই গুদাম থেকে ৬৫৭ বস্তা সার জব্দ

নীলফামারীর ডোমারে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বাগবাড়িতে দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে চাঁদা না পেয়ে ব্লেডের পোঁচ, ৯২ সেলাই

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে