ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ পিএম

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হতে যাওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থেকে মুহিন হোসেন বোরহান নামে এক যুবক বিরামপুর নির্বাচন অফিসে এসে বিরামপুরের ঠিকানা ব্যবহার করে জাল নাগরিকত্ব সনদ দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে যান।

তার দাখিলকৃত নাগরিকত্ব সনদে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিরামপুর পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষর জাল সন্দেহে মুহিনের বাবা মনির হোসেনকে(৫২) আটক করা হয়। মনির হোসেনের স্বীকারোক্তি মতে জাল সনদ তৈরিকারক বিরামপুর নতুন বাজার সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে(৩৮) তলব করে তাকেও আটক করা হয়েছে।

আরও পড়ুন

এঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে জাল সনদকে আসল হিসেবে ব্যবহার করার অভিযোগে মামলার পর সুমনের দোকানের ব্যবহৃত কম্পিউটার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি সংক্রান্ত মামলায় দুই ব্যক্তিকে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট শিশুও এক লাফে পার হতে পারে যে নদী

১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে আসামিসহ আহত ৫

২

নারী নাকি অহংকার : কাবিলের প্রথম মানব হত্যার আসল কারণ কী ছিল?

৩

এআই-নির্মিত আপত্তিকর কনটেন্ট সরাতে দিল্লি হাইকোর্টে কঙ্গনা

৪

পাবনার বেড়া পৌরসভার বৈদ্যুতিক পোলের ৫১৮ টিই অচল

৫

বাছুর ছানার ভালোবাসা

৬