ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০টি মেহগনির চারা কেটেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০টি মেহগনির চারা কেটেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে একটি কবরস্থানের ১৪০টি মেহগনি গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিনগত রাতে শ্যামপুর ইউনিয়নের আজগবি কেন্দ্রীয় গোরস্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কবরস্থান কমিটি শিবগঞ্জ থানায় অভিযোগ করেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। গোরস্থান কমিটি সভাপতি মোবিন মিয়া বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত গোরস্থানের উন্নয়নকল্পে ৩ মাস আগে গোরস্থানের ফাঁকা স্থানে ১৮০টি মেহগনি চারা রোপণ করা হয়। সোয়া ৫বিঘা গোরস্থানের অব্যবহৃত ওই স্থানটিতে পূর্বে তাফসির মাহফিল ও জানাজা পড়ানো হত।

এছাড়া স্থানীয় কিশোর-তরুণরা সেখানে খেলাধুলা করত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান কমিটির সভাপতি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শানক্ত করতে চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তবে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। ঘটনা তদন্তে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০টি মেহগনির চারা কেটেছে দুর্বৃত্তরা

আইন প্রয়োগের অভাবে বগুড়ায় বাধাহীনভাবে বিক্রি হচ্ছে পলিথিন, হুমকির মুখে পরিবেশ

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ায় ফাঁকা গুলি ছোঁড়ার পর ছুরিকাঘাতে আহত মোকছেদুল মারা গেছেন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু