ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতা বেগম খোর্দ কালনা গ্রামের মৃত সবিজ এর মেয়ে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতা বেগম ২০১১ সালে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ২০১৬ সালের নির্বাচনেও মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানান।

২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন আলতা বেগম। প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর আবারও তার মানসিক সমস্যা দেখা দেয় বলে পরিবারের সদস্যরা জানান।

গতকাল বৃহস্পতিবার রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ছিলেন। সকালে শাশুড়ি তাকে ডাকলে শরীর খারাপ লাগছে বলে জানান তিনি।

আরও পড়ুন

পরে আবার শুয়ে পড়েন। এক  পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে তোলা হলে সেখানেই তার মৃত্যু হয়।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, মানসিক সমস্যার কারণে আলতা বেগম অধিকাংশ সময়ই বিষন্ন থাকতেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ায় ফাঁকা গুলি ছোঁড়ার পর ছুরিকাঘাতে আহত মোকছেদুল মারা গেছেন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু

৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম