ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০২ পিএম

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সন্যাসতলা নাসরিন সিদ্দিকী উচ্চ বালিকা বিদ্যালয়ে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে স্কুল মাঠে। এতে বিদ্যালয়ের পড়াশোনা ব্যাহত হয়ে পড়েছে। অবকাঠামোর এমন বেগতিক অবস্থা নিয়ে শিক্ষক, ছাত্রছাত্রীসহ অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ক্লাস চলছে। শিক্ষার্থীরা জানায় তারা অষ্টম শ্রেণিতে পড়ে, সবাই বৃত্তি পরীক্ষা দেবে। গত প্রায় এক মাস থেকে মাঠে ক্লাস করছে তারা। বিদ্যালয়ের বারান্দায় পাঠদান করছিলেন আরেক শিক্ষক।

তিনি জানান, দু’টি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কক্ষের পিছনের দেয়াল ধ্বসে পড়েছে। ঘরের মেঝে ভেঙে  দেবে গেছে। এছাড়া পুরো দেয়ালের ফাটল ধরে নড়বড়ে অবস্থা।

যা বাঁশের খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছে। যে কোন সময় ভেঙে পড়ে হতাহতের আশঙ্ক রয়েছে। এদিকে, বিদ্যালয়ের উত্তরপাশে পুকুর রয়েছে। বাঁশের খুঁটির দিয়ে দেয়াল আটকানোর চেষ্টা করা হলেও তাতে কোন ফল হয়নি, দেয়াল ধ্বসে পড়েছে।

আরও পড়ুন

অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিমু কবিরাজ, নুসরাত জাহান নুপুর, প্রিয়ন্তি ঘোষ, সামিয়া সুলতানা জানান, দেয়াল ভেঙে পড়ছে। অন্য দেয়ালগুলোতেও ফাটল ধরেছে, ক্লাসরুমে বসে থাকতে ভয় লাগে। মাঠে ক্লাস করছি কিন্তু বৃষ্টি আসলে ক্লাস করা যায় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সরকারি কোন ভবন বরাদ্দ পাওয়া যায়নি। বারবার আবেদন করেও কাজ হয়নি। বিদ্যালয়ের ৩টি কক্ষ ঝুঁকিপূর্ণ, একটি কক্ষের দেয়াল ভেঙে পড়ায় ক্লাস বাইরে নিতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোনে না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কণ্ঠে

নওগাঁয় বেশি টাকা দিলেই মিলছে সার, বাজারে কৃত্রিম সংকটের অজুহাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পাবনার বেড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৯টি প্রাথমিক বিদ্যালয়