ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৫ পিএম

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ২ জনের জেল জরিমানা

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ২ জনের জেল জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এসময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) ও গোপালনগর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের নবির মন্ডলের ছেলে রবিন মন্ডল (২৫)। এরমধ্যে গাঁজা সেবনের দায়ে বাদশাকে ৩ মাস ও রবিন মন্ডলকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১শত টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ২ জনের জেল জরিমানা

রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন রানি মুখার্জি

আজ পপির জন্মদিন

বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত করার অনুমোদন

র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার