ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১১ পিএম

বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত করার অনুমোদন

সংগৃহীত,বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত করার অনুমোদন

স্টাফ রিপোর্টার : অবশেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১২০০ থেকে ১৮০০ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত এই শয্যাগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমতিও দেওয়া হয়েছে।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে এই অনুমোদনের কথা জানানো হয়। এর আগে গত ৪ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ থেকে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তার প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এই প্রস্তাবে সম্মতি দেয়। অর্থ বিভাগের এই সম্মতির পর স্বাস্থ্য সেবা বিভাগ থেকে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও সরকারি নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে সরকারি সিদ্ধান্ত ও অনুমোদনের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মুঞ্জুর ই মোর্শেদ জানান, এই হাসপাতালের আন্ত:বিভাগে প্রতিদিনই প্রায় আড়াই হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন। ১৮শ’ শয্যায় উন্নীতকরণ সরকারি এই অনুমোদনের ফলে মাত্র একটি ধাপ অতিক্রম হলো। কারণ এখন পর্যন্ত এই হাসপাতালে ৫শ’ শয্যার লোকবল দিয়েই চলছে। ৫শ’ শয্যার লোকবলের মধ্যেও ২০ জন চিকিৎসকসহ ১৮৭টি লোকবল সংকট রয়েছে। শয্যা উন্নীতকরণের পাশাপাশি এখন যদি প্রয়োজনীয় লোকবল এবং সরঞ্জামাদি আসে তবে বলা যাবে এই অঞ্চলের মধ্যে এই হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত করার অনুমোদন

র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু হলে ঢাবির অধিকাংশ শিক্ষক মুখ দেখাতে পারবে না: ডাকসু ভিপি

সিরাজগঞ্জের তাড়াশে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ