সিরাজগঞ্জের তাড়াশে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বাবা নুরুল ইসলাম(৫৫)। গত বুধবার বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রাত ১২ টায় তাড়াশ থানা পুলিশের একটি টিম ছেলে মাহাবুর রহমান পিন্টুকে(৩০) গ্রেফতার করে। অভিযোগকারী বাবা নুরল ইসলাম তাড়াশ পৌর শহরের কোহিত এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী বাবা নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন মাহাবুর রহমান পিন্টু কোনো ধরণের কাজ না করে তার কাছ থেকে টাকা-পয়সা আদায় করছে। টাকা না দিলে গালিগালাজ এবং ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে। গত বুধবার বিকেলে পুনরায় টাকা চায়, টাকা দিতে অস্বীকৃতি জানালে পিন্টু লাঠি নিয়ে হামলার চেষ্টা করে এবং ঘরের বিভিন্ন আসবাবাপত্র ভাঙচুর ও কাপড়-চোপড় পুড়িয়ে দেয়।
বাধ্য হয়েই থানায় অভিযোগ করেছি এবং নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, অভিযুক্ত পিন্টুকে আমরা থানা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1789044280.jpg)





_medium_1789036788.jpg)