ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত,জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শয়নকক্ষের তীরের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ  উদ্ধার করে পুলিশ। আম্মারা উপজেলার দৈবকন্দনপুর গ্রামের মো: আনিসুর রহমানের মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উম্মে আম্মারা তার ছোট বোন আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। রাতের কোনো একসময় ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেয়। সকালে আনুমানিক ৬টার দিকে ছোট বোন আমেনা ঘুম থেকে উঠে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে রশি কেটে তাকে নিচে নামায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: বাবর

পেঁয়াজের গায়ে কালো দাগ থাকলে খাবেন নাকি ফেলে দেবেন

নজরুলের চেতনায় দুই দিনব্যাপী নৃত্যের উৎসব

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

নেত্রকোণায় জেলের জালে উঠল শিশুর মরদেহ