ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৭ পিএম

ইয়েমেনজুড়ে ৩২টি বিমান হামলা সৌদির

ইয়েমেনজুড়ে ৩২টি বিমান হামলা সৌদির

 আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদিতে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে বলে এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের বরাতে এই হামলা নিশ্চিত করা হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং অন্তত ৭৩ জন আহত হন।

আরও পড়ুন

গত সপ্তাহে বাব এল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ভূখণ্ড দখলের জন্য হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ইয়েমেনে লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর সৌদি তেল রপ্তানির জন্য বাব এল-মান্দেব প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা গণনা অনুযায়ী, চলমান এই লড়াইয়ে ইতোমধ্যে উভয় পক্ষের ৫০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক লোক নিহত হয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনজুড়ে ৩২টি বিমান হামলা সৌদির

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বগুড়ায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন

চট্টগ্রামে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সদস্য নিহত 

ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়ে যে রেকর্ড গড়লেন মেসি

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর