ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৮ পিএম

হরমুজে চালকহীন মার্কিন সাবমেরিন আটক করলো ইরান

হরমুজে চালকহীন মার্কিন সাবমেরিন আটক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই দাবি করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম শ্বাসনালীখ্যাত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে তেহরান।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আজ ভোরের দিকে এক জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি সর্বাধুনিক, চালকহীন ও স্মার্ট সাবমেরিন আটক করেছে আইআরজিসির নৌবাহিনী। এই স্মার্ট সাবমেরিনটি পানির নিচের প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন; যা ২০২৫ সালে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।’

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন ওই সাবমেরিন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এর ছবি প্রকাশ করা হবে।’ ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চালকহীন এই যান পানির নিচে নজরদারি ও পর্যবেক্ষণ, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন ক্যাবল ও পাইপলাইন পরিদর্শন করার সক্ষমতা রয়েছে। সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে চালকহীন মার্কিন সাবমেরিন আটক করলো ইরান

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডাসহ ১২ দেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পর্যালোচনা সভা

টাঙ্গাইলে বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামের রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ ৭