শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক
শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওই কসমেটিক বহনের একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে বিজিবি অভিযান পরিচালনা করে ওই অবৈধ কসমেটিক জব্দ করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। অভিযানে একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়।
আরও পড়ুনতিনি আরও জানান, আটক পণ্য ও অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1788873247.jpg)