ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৫ পিএম

বগুড়া কারাগারের কয়েদির মৃত্যু

বগুড়া কারাগারের কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা কারাগারের কয়েদি শ্রী ভুলু সরকার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

জেল সুপার মো. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। এরপর ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে মারা যান।

জেল সুপার আরো বলেন, ভুলু সরকার ছিলেন একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি নিয়মিত নেশা করতেন। শরীরের রক্ত বিক্রি করে টাকা সংগ্রহ করে নেশা করতেন। নেশার জন্য মাসে তিনি ৫/৭ বার করে নিজের শরীরের রক্ত বিক্রি করে টাকা ম্যানেজ করতেন বলে স্বজনরা জানান।

আরও পড়ুন

এজন্য ভুলু রক্ত শূন্যতায় ভুগছিলেন। শজিমেক হাসাপাতালের মর্গে ময়না তদন্তশেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত ভুলু সরকার বগুড়া মহানগরের ঠনঠনিয়া হিন্দুপাড়ার মৃত অচিত সরকারের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া কারাগারের কয়েদির মৃত্যু

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই

দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান

চার-পাঁচ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহনমন্ত্রী

বগুড়ার সান্তাহারে ট্রেন লাইনচ্যুত ঘটনায় তদন্ত কমিটি গঠন

২০০ কর্মী নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা