ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৭ পিএম

ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮), অপরজন ত্রিশাল উপজেলার ধানীখোলা চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২)।
 
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সম্মুখ বৈলর হিফজ মাদরাসার সামনে হাঁটার সময় শহিদুল নামে এক দিনমজুরকে পেছন থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌর এলাকায় সাইফুল কমিশনারের বাড়ির সামনে মহাসড়কের ইউটার্নে ভ্যান থেকে পড়ে যান মার্জিয়া খাতুন নামে এক নারী। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, দুটি দুর্ঘটনায় যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে সার ও কীটনাশক ব্যবসায়ীর জামিনে মুক্ত

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদ জব্দের নির্দেশ

ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জে এনসিসি উপশাখার উদ্বোধন    

সাক্ষরতা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি : জেলা প্রশাসক তৌফিকুর রহমান