ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৪ পিএম

৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের আট বিভাগে ক্যানসার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা আগামী অর্থবছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে এ উত্তর দেন তিনি।

আরও পড়ুন

সংসদে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের সমন্বিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এক ছাদের নিচে দেওয়া হবে। এসব হাসপাতাল চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই

বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি

এআই প্রযুক্তিতে ভুয়া সেনা-র‍্যাব কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ!

সুপরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় ৮-১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্মমন্ত্রী

বগুড়ায় ট্রাক্টর চালিয়ে দু’জনকে হত্যা মামলায় বাবা ছেলের জামিন নামঞ্জুর

জ্বালানি রপ্তানিতে ‘বিকল্প রুট’ তৈরির উদ্যোগ আমিরাতের