ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৮ পিএম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন রোগী।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। মাসভিত্তিক হিসাবে- জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই প্রাণ গেছে ২৪ জনের।
 
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১৩৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ২২৫ জন।
 
ঢাকা বিভাগের বাইরে চট্টগ্রাম বিভাগে ১৯৮, খুলনায় ২৩৫, বরিশালে ১৫৩, রাজশাহীতে ৯৯, রংপুরে ৩৬ এবং সিলেট বিভাগে নতুন করে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৪৩ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০ হাজার ৬১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

১

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

২

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

৩

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৪

পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

৫

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬