ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৬ পিএম

চট্টগ্রাম বন্দর অবৈধ দখলমুক্ত করার আশ্বাস নৌমন্ত্রীর

চট্টগ্রাম বন্দর অবৈধ দখলমুক্ত করার আশ্বাস নৌমন্ত্রীর

বিগত সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের যেসব জায়গা অবৈধভাবে লিজ দেওয়া হয়েছিল, সেসব লিজ বাতিল করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বন্দরের সব জায়গা পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

নৌপরিবহনমন্ত্রী জানান, এরই মধ্যে বেশ কয়েকটি লিজ বাতিল করে দুটি জায়গা উদ্ধার করা হয়েছে। একটি জায়গা নিয়ে মামলা চলায় আদালতের শরণাপন্ন হতে হয়েছে।

এ ছাড়া রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে কিছু জায়গার মালিকানা নিয়ে যে জটিলতা রয়েছে, তা আরবিট্রেশনের মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে সমাধান করা হবে।

বন্দর ব্যবস্থাপনায় রেকর্ড সাফল্যের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজকে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না।

আরও পড়ুন

‘জিরো আওয়ার’ ওয়েটিং টাইম এবং মাত্র দুই দিনের মধ্যে পণ্য লোড-আনলোড হচ্ছে।

 

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) একটি স্বনামধন্য সৌদি প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছে। লালদিয়ায় পিপিপি মডেলে ডেনমার্কের এপিএম টার্মিনালসের মাধ্যমে ‘গ্রিন টার্মিনাল’ হচ্ছে। এখানে প্রায় ৮ মিলিয়ন ডলার বিনিয়োগ আসছে এবং ৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

গত ছয় মাসে মোংলা বন্দরে আগের বছরের তুলনায় ২২৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুদ্ধজাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবো না: ইরানের শীর্ষ জেনারেল

১

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

২

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

৩

তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খান

৬