ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫২ পিএম

বগুড়ায় ডলার চানাচুর এন্ড সেমাই কারখানার ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডলার চানাচুর এন্ড সেমাই কারখানার ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চেলোপাড়াস্থ ডলার চানাচুর এন্ড সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

অভিযানকালে ওই কারখানায় পায়ে মাড়িয়ে চানাচুর তৈরির জন্য ময়দার ডো প্রস্তুত, ময়লা মেঝেতে চানাচুরে মসলা মেশানোসহ ময়লা মেঝেতে উৎপাদিত খাদ্য সংরক্ষণ, দীর্ঘদিনের পোড়া তেলে চানাচুর ভাড়া এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রঙ ব্যবহার করার প্রমান পাওয়া যায়। 

এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩  লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডলার চানাচুর এন্ড সেমাই কারখানার ৩ লাখ টাকা জরিমানা

নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের এই দুঃসাহস দেখানোর জন্য করুণ পরিণতি হবে : মিয়া গোলাম পরওয়ার

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

চট্টগ্রাম বন্দর অবৈধ দখলমুক্ত করার আশ্বাস নৌমন্ত্রীর

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় আসামির ৭ বছরের কারাদণ্ড