বগুড়ায় ডলার চানাচুর এন্ড সেমাই কারখানার ৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চেলোপাড়াস্থ ডলার চানাচুর এন্ড সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযানকালে ওই কারখানায় পায়ে মাড়িয়ে চানাচুর তৈরির জন্য ময়দার ডো প্রস্তুত, ময়লা মেঝেতে চানাচুরে মসলা মেশানোসহ ময়লা মেঝেতে উৎপাদিত খাদ্য সংরক্ষণ, দীর্ঘদিনের পোড়া তেলে চানাচুর ভাড়া এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রঙ ব্যবহার করার প্রমান পাওয়া যায়।
এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182841